Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

রিয়ালকে না বলে বার্সার পথে রড্রি

চলতি দলবদলে বড় চমক। রিয়াল মাদ্রিদকে না বলে বার্সেলোনার পথে রড্রি। তাঁর এজেন্টের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত কাতালন ক্লাবের।

রিয়ালকে না বলে বার্সার পথে রড্রি
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: চলতি দলবদলে বড় চমক। রিয়াল মাদ্রিদকে না বলে বার্সেলোনার পথে রড্রি। তাঁর এজেন্টের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত কাতালন ক্লাবের। এবার ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে আলোচনায় বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ডিল পাকা হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। এখন প্রশ্ন উঠছে, দু’দিন আগেও ঠিক ছিল রড্রি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। হঠাৎ কোন সমীকরণে তিনি সাদা জার্সিধারীদের প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দিতে চলেছেন? 

Advertisement

আসলে রড্রি বরাবর বার্সেলোনার সমর্থক। ছোটোবেলায় কাতালন ক্লাবের জার্সিতে ছবিও রয়েছে। আর পেপ গুয়ার্দিওলার অধীনে ম্যান সিটিতে দীর্ঘদিন খেলেছেন। তিনি সেই ঘরানার সঙ্গে বার্সার মিল পান। তাছাড়া স্প্যানিশ জাতীয় দলে তাঁর বন্ধুরা অনেকেই কাতালন ক্লাবটিতে খেলেন। সেটাও বড় কারণ। তাই মেসির প্রাক্তন ক্লাবের থেকে অফার গ্রহণ করতে সময় নেননি তিনি। এদিকে, ভিনিসিয়াস জুনিয়র রিয়ালেই থাকতে চলেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ