Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁশবেড়িয়ার ব্যবসায়ী ‘বাহুবলী’ সোনা গ্রেপ্তার

হুগলির বাঁশবেড়িয়ার ব্যবসায়ী সোনা শীলকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ।

বাঁশবেড়িয়ার ব্যবসায়ী ‘বাহুবলী’ সোনা গ্রেপ্তার
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির বাঁশবেড়িয়ার ব্যবসায়ী সোনা শীলকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ৯ জুন একটি মামলা দায়ের হয়েছিল। সেই প্রেক্ষিতেই সোনা ওরফে সত্যরঞ্জন শীলকে গ্রেপ্তার করা হয়েছে। এদিনই তাঁকে আদালতে তুলে হেপাজতে নিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনা শীলকে নানাভাবে বাঁশবেড়িয়ার মানুষ চেনেন। একদা তিনি তৃণমূলের নেতা ছিলেন। তাঁর স্ত্রী ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারপার্সন। তিনি ‘বাহুবলী’ হিসাবে এলাকায় পরিচিত। আবার সমাজসেবার কাজেও তিনি জড়িত থাকতেন। সম্প্রতি সিনেমার প্রযোজক হিসাবে পরিচিতি পেয়েছিলেন। নিজের প্রযোজিত সিনেমায় নিজেই নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। ভরা তৃণমূল জমানায় দলীয় এক নেতাকে গুলি চালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছিল। সেই সময় দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন সোনা। পরে তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছিল। বাঁশবেড়িয়ায় গুঞ্জন, বিধানসভা নির্বাচনের আগেই তিনি বিজেপির ঘনিষ্ঠ হয়েছিলেন। তবে প্রকাশ্যে তাঁকে বিজেপির কোনো কর্মসূচি দেখা যায়নি। গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ জানিয়েছে, বাঁশবেড়িয়ায় দখলদারি-সিন্ডিকেট চলত। হোটেল, জমি, বাড়ি, ইটভাটা দখলের সিন্ডিকেটের মাথা ছিলেন সোনা। এদিন সোনার সঙ্গে কথা বলা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। চন্দননগর কমিশনারেটের কর্তারা জানিয়েছেন, সমস্ত অভিযোগের তদন্ত করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ