Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

আগস্ট মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, কবে কবে? রইল তালিকা

কোন মাসে ক’দিন ব্যাংক বন্ধ থাকবে? বছর শুরুর আগেই নিয়ম মতো সেই তালিকা তৈরি করে রিজার্ভ ব্যাংক। শুরু হয়েছে নতুন মাস। সাপ্তাহিক রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার যোগ করলে এবার আগস্টে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংকের দরজা।

আগস্ট মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, কবে কবে? রইল তালিকা
  • ২ আগস্ট, ২০২৬ ১৫:০৬
Prefer us on Google

মুম্বই, ১ আগস্ট: কোন মাসে ক’দিন ব্যাংক বন্ধ থাকবে? বছর শুরুর আগেই নিয়ম মতো সেই তালিকা তৈরি করে রিজার্ভ ব্যাংক। শুরু হয়েছে নতুন মাস। সাপ্তাহিক রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার যোগ করলে এবার আগস্টে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংকের দরজা। সেই সমস্ত দিন বিভিন্ন রাজ্যে ব্যাংকের শাখা থেকে কোনো পরিষেবা পাওয়া যাবে না। যদিও স্বাভাবিক থাকবে এটিএম, ডিজিটাল ব্যাংকিং বা ইউপিআই-এর মতো পরিষেবা।

Advertisement

এখানে বলে রাখা প্রয়োজন, আজ রবিবার নিয়ে মোট ১৪ দিন সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে, বিষয় এমন নয়। জাতীয় ছুটির পাশাপাশি বিভিন্ন রাজ্যের নিজস্ব উৎসব এবং বিশেষ দিনের কথা বিবেচনা করে তৈরি করা হয় ক্যালেন্ডার। ফলে ব্যাংক বন্ধের ক্ষেত্রে রাজ্যে রাজ্যে পার্থক্য দেখা যায়। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। সেদিন সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। আরবিআইয়ের তালিকা অনুযায়ী এমাসে সবথেকে বেশি ব্যাংক বন্ধ থাকবে কেরালায়। রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার আরো চারদিন (১৫ আগস্ট) ব্যাংকের দরজা খুলবে না। সেখানে পশ্চিমবঙ্গে ছুটি মাত্র একদিন (১৫ আগস্ট)।

একঝলকে দেখে নেওয়া যাক এ মাসে কবে, কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে:

৪ অগস্ট (মঙ্গলবার): কের পুজো উপলক্ষ্যে শুধু ত্রিপুরায়

১৩ অগস্ট (বৃহস্পতিবার): প্যাট্রিয়টস ডে উপলক্ষ্যে মণিপুরে

১৫ অগস্ট (শনিবার): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে

১৯ অগস্ট (বুধবার): মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষ্যে শুধু ত্রিপুরায় 

২৫ অগস্ট (মঙ্গলবার): মিলাদ-উন-নবি/ফার্স্ট ওনাম/মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাংক বন্ধ কেরালা ও অন্ধ্রপ্রদেশে

২৬ অগস্ট (বুধবার): ইদ-এ-মিলাদ/বারাওয়াফাত/মিলাদ-উন-নবি/তিরুভোনম উপলক্ষ্যে দিল্লি-এনসিআর, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাংক খুলবে না

২৮ অগস্ট (শুক্রবার): রাখি বন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী সহ বিভিন্ন উপলক্ষ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, কেরালা ও হিমাচলে ব্যাঙ্ক ব্যাংক বন্ধ থাকবে

এছাড়া ২, ৯, ১৬, ২৩ ও ৩০ অগস্ট রবিবার সাপ্তাহিক ছুটি। এছাড়া ৮ অগস্ট (দ্বিতীয় শনিবার) এবং ২২ অগস্ট (চতুর্থ শনিবার) দেশজুড়ে সব ব্যাংক বন্ধ থাকবে

Advertisement
সম্পর্কিত সংবাদ