Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, এটিএম খোলা আছে কি?

সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু রেখে শনি ও রবিবার ছুটির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে অফিসার ও কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস।

আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, এটিএম খোলা আছে কি?
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজির জন্মদিনের পাশাপাশি সরস্বতী পুজো, মাসের চতুর্থ শনিবার, রবিবারের সাপ্তাহিক ছুটি এবং সাধারণতন্ত্র দিবস। ফলে গত ২৩ জানুয়ারি, শুক্রবার থেকে এমনিতেই ব্যাংক বন্ধ ছিল রাজ্যে। তার মধ্যে আজ, মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মচারীরা। যে কারণে এই নিয়ে টানা পাঁচদিন খুললো না ব্যাংকের দরজা। বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ধর্মঘটের প্রভাব পড়েছে সর্বাধিক। ব্যাহত এটিএম পরিষেবাও। কলকাতার বিভিন্ন স্থানে এদিন সকাল থেকে এটিএমের বন্ধ থাকতে দেখা গিয়েছে। বহু এটিএমে আবার টাকা ছিল না।

Advertisement

সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু রেখে শনি ও রবিবার ছুটির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে অফিসার ও কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। ধর্মঘট প্রত্যাহারের জন্য ব্যাংকের তরফে ইউনিয়নের কাছে আবেদন করা হলেও তাতে কাজ হয়নি। পাঁচ দিন ব্যাংক পরিষেবা চালু করার দাবিটি অনেক আগেই মেনে নিয়েছিল আইবিএ। কিন্তু বর্তমানে অর্থমন্ত্রকের আওতায় ঝুলে রয়েছে। যে কারণে কর্মচারীরা তাদের দাবিতে অনড়। এই ইস্যুতে রাজ্য সরকারকে পাশে দাঁড়াতে অনুরোধও করেছেন ব্যাংক অফিসাররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ