Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ মহাবীর জয়ন্তী, বন্ধ থাকবে ব্যাঙ্ক?

আজ, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী। এই উপলক্ষে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আজ মহাবীর জয়ন্তী, বন্ধ থাকবে ব্যাঙ্ক?
  • ১০ এপ্রিল, ২০২৫ ১০:০৪
Prefer us on Google

কলকাতা, ১০ এপ্রিল: আজ, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী। এই উপলক্ষে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। বন্ধ শেয়ার বাজারও। এদিকে, আগামী শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের দরজা খুলবে না। সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে রবিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে এরাজ্যে। এছাড়া আসাম, অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশে স্থানীয় উৎসবের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। ১৮ এপ্রিল গুডফ্রাইডে। ওই দিন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advertisement

নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। আর সাপ্তাহিক ছুটি থাকে প্রতি রবিবার। ব্যাঙ্কের ছুটির তালিকা বছরের শুরুতেই প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক। রাজ্যে রাজ্যে ছুটির ক্ষেত্রে পার্থক্য দেখা যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ