Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারতীয় জলসীমায় অবৈধ প্রবেশ! ২৮ জন মৎস্যজীবী সহ আটক বাংলাদেশি ট্রলার

ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে রবিবার রাতে একটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

ভারতীয় জলসীমায় অবৈধ প্রবেশ! ২৮ জন মৎস্যজীবী সহ আটক বাংলাদেশি ট্রলার
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে রবিবার রাতে একটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারটিতে ছিলেন ২৮ জন মৎস্যজীবী। রবিবার রাতে ভারত-বাংলাদেশ জলসীমায় টহল দিচ্ছিল উপকূলরক্ষী বাহিনী। তখনই ভারতীয় জলসীমার ভিতরে একটি ট্রলারকে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। উপকূলরক্ষী বাহিনীর সন্দেহ হতেই ধাওয়া করা হয় ট্রলারটিকে। তারপরেই আটক করা হয় ২৮ জন মৎস্যজীবী সহ 'এফবি সাগর' নামের বাংলাদেশি ট্রলারটিকে। সোমবার সকালে মৎস্যজীবী সহ আটক ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে উপকূলরক্ষী বাহিনী মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

Advertisement

 

সম্পর্কিত সংবাদ