Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২২ বছর ধরে ভারতে বসবাস, হাওড়া থেকে ধৃত বাংলাদেশি

হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হল এক বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতীয় আধার ও ভোটার কার্ড। মিজান মিঁয়া নামের ওই বাংলাদেশি চেন্নাই যাবেন বলে ত্রিপুরা থেকে হাওড়ায় আসেন

২২ বছর ধরে ভারতে বসবাস, হাওড়া থেকে ধৃত বাংলাদেশি
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হল এক বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতীয় আধার ও ভোটার কার্ড। মিজান মিঁয়া নামের ওই বাংলাদেশি চেন্নাই যাবেন বলে ত্রিপুরা থেকে হাওড়ায় আসেন। হাওড়া থেকে তাঁর ট্রেন ধরার কথা ছিল। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় সেই সময় বিশেষ চেকিং চলছিল। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন গোলাবাড়ি থানার অফিসাররা। প্রথমে মিজান পুলিস অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও দীর্ঘ জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন। শেষমেশ পুলিসকে জানান, তিনি আসলে বাংলাদেশি। ২২ বছর আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে আসেন। তারপর সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। তাঁর আধার ও ভোটার কার্ডে ত্রিপুরার ঠিকানা রয়েছে। পরে সেখানকার এক মহিলাকে বিয়ে করেন তিনি। চেন্নাইয়ে মিজান শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে ত্রিপুরায় ফিরেছিলেন। শুক্রবার তিনি যাচ্ছিলেন তাঁর কর্মস্থলে। জানা গিয়েছে, ভারতীয় সাজতে স্থানীয় এক দালালের মাধ্যমে তিনি আধার কার্ড সহ বিভিন্ন নথি তৈরি করেছিলেন। তাঁর বিরুদ্ধে জাল জন্ম শংসাপত্র তৈরিরও অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে তৈরি হয়েছে আধার, ভোটার ও প্যান কার্ড। ওই দালাল চক্রের খোঁজ করছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ