কলকাতা: বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তকমা সেঁটে দেওয়া হচ্ছে। কোথাও আটক করা হচ্ছে। আবার কোথাও হয়রানি। পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া পর্যন্ত হয়েছিল। ওড়িশা, মুম্বই, দিল্লি সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা সামনে এসেছে। বাংলার বাসিন্দা পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে হেনস্থার সম্মুখীন হয়েছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বিরুদ্ধে এই অপমান এবং ঘৃণার প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।



