Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে ফের তলব বাংলাদেশের

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় তাঁকে ডেকে পাঠান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে ফের তলব বাংলাদেশের
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৪:১২
Prefer us on Google

ঢাকা,২৩ ডিসেম্বর : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় তাঁকে ডেকে পাঠান ওই দেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এই নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার তলব করা হল।

Advertisement

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে ভারতের কাছে সহযোগিতা কামনা করা হচ্ছে। তাঁরা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষমও হন, তবে তাঁদের সঙ্গে সঙ্গে গ্রেফতার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করার অনুরোধ জানানো হয়েছে। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমাগত উসকানিমূলক মন্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়েছে।

ঢাকায় কট্টরপন্থী নেতা ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ ক্রমাগত বেড়ে চলেছে হিংসার ঘটনা। দীপু দাস নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছে। যার জেরে গত সোমবার  দিল্লি, আগরতলা এবং শিলিগুড়ির ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

 

সম্পর্কিত সংবাদ