Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রথম টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

মাঠের বাইরে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট।

প্রথম টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

মীরপুর: মাঠের বাইরে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট। বাইশ গজেও পাক দলের অবস্থা শোচনীয়। বাংলাদেশের কাছে পর পর তিনটি টেস্ট হারল তারা। ২০২৪ সালে ঘরের মাঠে পাকিস্তান ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল টাইগার ব্রিগেডের কাছে। এবার প্রতিপক্ষের মাটিতেও মুখ থুবড়ে পড়লেন শান মাসুদরা। প্রথম টেস্টে বাংলাদেশ জিতল ১০৪ রানে। 

Advertisement

প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪১৩। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। জবাবে পাকিস্তান করে ৩৮৬। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ তুলে ডিক্লেয়ার দেয় বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানকে করতে হত ২৬৮ রান। কিন্তু ১৬৩ রানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৫ উইকেট নেন নাহিদ রানা।

Advertisement
সম্পর্কিত সংবাদ