Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১৬ কোচের ট্রেনের জন্য বাড়ানো হল ব্যান্ডেলের জোড়া প্ল্যাটফর্ম

হাওড়া ডিভিশনের অত্যন্ত ব্যস্ত স্টেশন ব্যান্ডেল। এটি একটি জংশন স্টেশন

১৬ কোচের ট্রেনের জন্য বাড়ানো হল ব্যান্ডেলের জোড়া প্ল্যাটফর্ম
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ডিভিশনের অত্যন্ত ব্যস্ত স্টেশন ব্যান্ডেল। এটি একটি জংশন স্টেশন। তাই ট্রেন পরিচালনা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যান্ডেল স্টেশনের পরিকাঠামো বদলের সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়া ডিভিশন আগামী দিনে সমস্ত লোকাল রুটে ১৬ কোচের ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। সেই কারণে ব্যান্ডেল স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণে উদ্যোগী হয় পূর্ব রেল। এই প্ল্যাটফর্মগুলিতে ১২ বগির ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা ছিল। অতিরিক্ত চারটি কোচ যুক্ত করার প্রয়োজনীয় পরিকাঠামো গড়তে ব্যান্ডেল স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম ১৯.৬ মিটার করে বাড়ানোর কাজ শুরু হয় গত ২৫ জুলাই। মাত্র এক মাসের মধ্যে সেই কাজ শেষ হয়েছে। ৩০ আগস্ট থেকে যাত্রীদের জন্য এই বর্ধিত প্ল্যাটফর্ম খুলেও দেওয়া হয়েছে। সংস্কারের পর ব্যান্ডেলের এই দুই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ৩৬৪.৯০ মিটার। রেলকর্তাদের দাবি, নয়া পরিকল্পনার সার্বিক বাস্তবায়নের কাজ শেষ হলে ট্রেনের সময়ানুবর্তিতা ও যাত্রী স্বাচ্ছন্দ্য আগের তুলনায় অনেকটাই বাড়বে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ