Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

স্টেডিয়াম চত্বরে ড্রোন ওড়ানোয় জারি নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই চলছে শেষ প্রস্তুতি।

স্টেডিয়াম চত্বরে ড্রোন ওড়ানোয় জারি নিষেধাজ্ঞা
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: বৃহস্পতিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই চলছে শেষ প্রস্তুতি। তবে শুধু মেক্সিকো নয়, বিশ্বকাপকে কেন্দ্র করে সেজে উঠেছে আমেরিকা ও কানাডার বিভিন্ন শহর। একইসঙ্গে ফুটবলার ও অনুরাগীদের নিরাপত্তার কথাও মাথায় রাখা হচ্ছে। সেই কারণেই মার্কিন মুলুকে এবারের বিশ্বকাপের স্টেডিয়াম চত্বরে নিষিদ্ধ হল ড্রোন ওড়ানো। মূলত অনেকটা অঞ্চল জুরে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহৃত করা হয় এই প্রযুক্তি। তবে সম্প্রতি রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে ড্রোন ছিল অন্যতম বড় অস্ত্র। তাই বিশ্বকাপের আসরে যাতে কোনোরকম অপ্রতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তার জন্য সবরকমভাবে প্রস্তুত থাকছে প্রশাসন। কোথাও কোনোভাবে ড্রোন উড়তে দেখা গেলে, সঙ্গে সঙ্গে সেটাকে নামিয়ে আনার নির্দেশ রয়েছে। তবে কেউ যদি তা অমান্য করে তো পুলিশ চাইলে গুলি করে তা ধ্বংসও করতে পারে। উল্লেখ্য, আমেরিকায় অনেক আগে থেকেই ড্রোন ওড়ানো নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষত মেজর লিগ বেসবল কিংবা এনএফএলে কেউ ড্রোন ব্যবহার করলে তাঁকে মোটা অংকের জরিমানাও গুণতে হয়। তবে বিশ্বকাপে অবশ্য সেই নিয়ে কোনো নির্দেশিকা জারি হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ