Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘খেলা হবে দিবসে’ ফুটবল খেললেন বালু

রাজনীতির মাঠে ময়দানে তাঁকে দেখতেই অভ্যস্ত মানুষ। কিন্তু ‘খেলা হবে দিবসে’ শনিবার অন্য মেজাজেই তাঁকে দেখলেন হাবড়ার মানুষ। প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার প্রবীণ বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (বালু) শর্টস আর জার্সি পরে ফুটবল খেললেন।

‘খেলা হবে দিবসে’ ফুটবল খেললেন বালু
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজনীতির মাঠে ময়দানে তাঁকে দেখতেই অভ্যস্ত মানুষ। কিন্তু ‘খেলা হবে দিবসে’ শনিবার অন্য মেজাজেই তাঁকে দেখলেন হাবড়ার মানুষ। প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার প্রবীণ বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (বালু) শর্টস আর জার্সি পরে ফুটবল খেললেন। জানা গিয়েছে, এদিন পুরসভার উদ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট হয়েছে হাবড়া ময়দানে। হাবড়া পুরসভার সঙ্গে ঠাকুরনগর শ্যামল মজুমদার ফুটবল কোচিং সেন্টারের একটি ম্যাচ হয়। পুরসভার হয়ে মাঠে নামেন বালু। তাতে ২-০ গোলে জয়ী হয় পুরসভা। হাই সুগারে আক্রান্ত বালুর বয়স এখন ৭০ ছুঁই।  তাঁর কথায়, বাঙালির সেরা খেলা ফুটবলের প্রতি টানটা প্রথম থেকেই বেশি। এদিনের খেলাটা ২০২৬’এর খেলার আগে ‘কসরত’। অন্যদিকে এদিন অশোকনগর ও মধ্যমগ্রামে ‘খেলা হবে দিবসে’ অংশ নিয়েছেন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী ও মন্ত্রী রথীন ঘোষ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ