Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি পোস্ত গাছ নষ্ট করল পুলিস

বেআইনি পোস্ত গাছ নষ্ট করল পুলিস
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃহস্পতিবার গোঘাটের মাজুরিয়া এলাকায় বেআইনি পোস্ত গাছ নষ্ট করল পুলিস। এদিন গোঘাটের বদনগঞ্জ ফাঁড়ির পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ওই পোস্ত গাছগুলি নষ্ট করে দেয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মাজুরিয়া এলাকায় আলু, সর্ষে প্রভৃতি ফসলের মাঝে পোস্ত চাষ করা হয়েছিল। ছড়িয়ে ছিটিয়ে প্রায় ছ’কাঠা জমিতে পোস্ত চাষ করা হয়। খবর পেয়ে এদিন পুলিস ওই এলাকায় অভিযান চালায়। লাঠি দিয়ে গাছগুলি ভেঙে দেয়। পোস্ত চাষ বেআইনি জানিয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ