Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি নির্মাণ নিয়ে এবার  সমীক্ষা মহেশতলা পুরসভার

বেআইনি নির্মাণ নিয়ে এবার  সমীক্ষা মহেশতলা পুরসভার
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: ৩৫টি ওয়ার্ডের মধ্যে কোথায় কত বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে, তা নিয়ে এবার সমীক্ষা করবে মহেশতলা পুরসভা। মঙ্গলবার মহেশতলার পুরভবনে সিআইসি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সমীক্ষার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। তাতে দু’জন চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য ছাড়াও বিল্ডিং বিভাগের আধিকারিকরা রয়েছেন। ওই কমিটি বেআইনি ও বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করবে। পাশাপাশি ওই বাড়িগুলি একতলা নাকি বহুতল, বড় রাস্তার উপর নাকি গলির ভিতর, কতদিন আগে তৈরি, প্রোমোটার ও জমির মালিকের নাম কি, নির্মাণের আগে পুরসভার অনুমোদন নিয়েছিল কি না, সেই তথ্য জোগাড় করবে ওই কমিটি।
Advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের পাঁচুর বাজার এলাকার তস্যগলিতে একটি বহুতল হেলে পড়ার ঘটনা কলকাতা পুরসভার নজরে আসে। বিনা অনুমোদনেই পুকুর বুজিয়ে বাড়িটি করা হয়েছিল ২০১২ সালে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এদিন মহেশতলা পুরসভার চেয়ারম্যান সিআইসির বৈঠক ডেকেছিলেন। দীর্ঘ সময় ধরে তা চলে। সেখানে বেআইনি নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। সিআইসি সদস্য তাপস হালদার বলেন, আমরা এবার কড়া পদক্ষেপের দিকে এগচ্ছি। কমিটি সমীক্ষা রিপোর্ট দিলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে মহেশতলার মতো বড় পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের উপর নিয়মিত নজরদারি চালানোর মতো পরিকাঠামো আমাদের নেই। অভিযোগ পেলে নোটিস জারির পাশাপাশি পুলিসকে ব্যবস্থা নিতে বলা হয়। আবার সমসময় পর্যাপ্ত পুলিস কর্মী থাকেন না। সেকারণে ব্যবস্থা নিতে বলা হলেও তা কার্যকর করতে বিলম্ব হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ