Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত আরও ১ মহিলা

বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত আরও ১ মহিলা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে আরও একজন প্রাণ হারালেন। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ কল্যাণী মেডিক্যাল কলেজে মারা যান উজ্জ্বলা ভুঁইয়া (৩৭)। বিষ্ফোরণের সময় মোট পাঁচ জন মহিলা শ্রমিক ওই কারখানায় কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। তার মধ্যে চার জন ঘটনাস্থলেই মারা যান। উজ্জ্বলাদেবীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত শুক্রবার কল্যাণীর রথতলায় আচমকাই এই বাজি কারখানায় বিষ্ফোরণ হয়। কারখানা থেকে কিছু দূরেই উজ্জ্বলাদেবীর বাড়ি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ