Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি বহুতলের প্রোমোটার গ্রেপ্তার

বেআইনি বহুতলের প্রোমোটার গ্রেপ্তার
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরার ক্রিস্টোফার রোডে পুরোপুরি বেআইনিভাবে তৈরি সাদা বহুতলটির প্রোমোটারকে গ্রেপ্তার করেছে পুলিস। তাঁর নাম সুজিত মান্না। বুধবার, রাতে বাসন্তী হাইওয়ের কয়লা ডিপোর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ছেলের থেকে কিছু টাকা নিতে এসেছিলেন। বৃহস্পতিবার, তাঁকে পুর আদালতে তোলা হয়। উল্লেখ্য, এই প্রোমোটারে তৈরি সাদা বিল্ডিংটির জন্যই ক্রিস্টোফার রোডের অন্য একটি সবুজ রঙের বহুতল হেলে পড়েছে বলে অভিযোগ। সম্প্রতি সাদা বহুতলটি ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল পুরসভার কর্মীদের। যদিও সমস্ত ঝামেলা মিটিয়ে শেষমেশ ভাঙার কাজ শুরু হয়েছে। তার মধ্যেই প্রোমোটারকে গ্রেপ্তার করা হল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ