Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চার যুবকের জামিন খারিজ করে ব্যাঙ্কশালে আত্মসমর্পণের নির্দেশ

এক ‘সাইবার’ প্রতারণার মামলায় ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে জামিনে থাকা অভিযুক্ত চার যুবকের জামিন এবার খারিজ করে দিল বিচারভবন। বৃহস্পতিবার মুখ্য বিচারক সুকুমার রায় জামিন বাতিল করে দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্টে (সিজেএম) আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

চার যুবকের জামিন খারিজ করে ব্যাঙ্কশালে আত্মসমর্পণের নির্দেশ
  • ২৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ‘সাইবার’ প্রতারণার মামলায় ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে জামিনে থাকা অভিযুক্ত চার যুবকের জামিন এবার খারিজ করে দিল বিচারভবন। বৃহস্পতিবার মুখ্য বিচারক সুকুমার রায় জামিন বাতিল করে দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্টে (সিজেএম) আত্মসমর্পণ করার নির্দেশ দেন। বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু এদিন জানান, গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ওই চারজনের জামিন মঞ্জুর করেছিল ব্যাঙ্কশাল আদালত। সেই আদেশকে চ্যালেঞ্জ করে লালবাজার যায় বিচারভবনের নগর দায়রা আদালতে। অবশেষে চারজনের জামিন নাকচ হওয়ায় সন্তোষ প্রকাশ করছে সরকার পক্ষ। আদালত সূত্রে গিয়েছে, বিদেশে প্রবীণ নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নামে তাঁদের ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি অসাধু চক্র। প্রতারণার তদন্তে নামে সাইবার সেলের পাশাপাশি লালবাজারের গোয়েন্দা দপ্তর। তারা একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্ত চলাকালে ব্যাঙ্কশাল আদালত কোনওভাবে থেকে জামিন পেয়ে যায় এই প্রতারণার চক্রের চার মাথা। এরপরই তাদের জামিন বাতিল করতে পুলিস বিচারভবনের জেলা আদালতের দ্বারস্থ হয়। অবশেষে তাতে ‘সিলমোহর’ দেয় মুখ্য বিচারকের বিশেষ আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ