Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল উলুবেড়িয়া ফেরিঘাটের পল্টুন, ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা

বেহাল উলুবেড়িয়া ফেরিঘাটের পল্টুন, ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ফেরিঘাটের পল্টুনে যাতায়াতের জায়গায় জোড়াতাপ্পি দেওয়া ঢালাইয়ের কাঠ। মাথার উপরে টিনের শেড উধাও হয়েছে। বেহাল এই পল্টুন দিয়েই রোজ নদী পেরিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। পল্টুনের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। তবে ফেরিঘাটের কর্মীদের দাবি, পরিবহণ দপ্তরের কর্মীরা পল্টুন সারানোর আশ্বাস দিলেও এখনও তা হয়নি।

Advertisement

উলুবেড়িয়া থেকে আছিপুর যাওয়ার জন্য বছর কয়েক আগে হুগলি নদীপথে লঞ্চ পরিষেবা চালু হয়। যাত্রীদের লঞ্চে ওঠার জন্য নদীর দুইপ্রান্তে পরিবহণ দপ্তরের দু’টি ফেরিঘাট আছে। কিন্তু উলুবেড়িয়ার দিকের ফেরিঘাটের পল্টুনের অবস্থা বর্তমানে অনেকটাই বেহাল। নিত্যযাত্রীরা দ্রুত পল্টুন মেরামতের দাবি জানিয়েছেন।
উলুবেড়িয়া ফেরিঘাটের বেহাল পল্টুনের কথা স্বীকার করে নিয়েছেন ঘাটের ইজারাদার জাহির আব্বাস। তিনি জানান, পল্টুন মেরামতের কথা পরিবহণ দপ্তরকে জানানোর পর ওই দপ্তরের কর্মীরা ফেরিঘাট পরিদর্শন করেছিলেন। তাঁরা পল্টুন সারানোর আশ্বাস দিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর কয়েক মাস কেটে গেলেও এখনও কোন সুরাহা হয়নি। তিনি জানান, পল্টুন মেরামতের জন্য পুনরায় পরিবহণ দপ্তরকে জানানো হবে বলে জানান জাহির আব্বাস।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ