• ফের পরিচালক আদিত্য ধরের সঙ্গে জুটি বাঁধছেন রণবীর সিং। আদিত্যর পরিচালনায় ‘ধুরন্ধর’ ছবিতে কাজ করবেন রণবীর। এই ছবির হাত ধরে প্রথমবার আদিত্য ও রণবীর জুটি বাঁধছেন। ছবির টিজার ইতিমধ্যে প্রশংসিত দর্শকমহলে। এই আবহে শোনা যাচ্ছে, এই ছবির পরে নাকি আরও একটি সিনেমায় আদিত্যর হাত ধরছেন রণবীর। এবারও একটি অ্যাকশন ড্রামায় কাজ করবেন তাঁরা। ‘ধুরন্ধর’-এর কাজ পুরোপুরি শেষ হলেই পরের প্রজেক্টের জন্য যাবতীয় প্রস্তুতি শুরু হবে। ২০২৭ সালে শ্যুটিং শুরু হতে পারে। ছবির চিত্রনাট্য লেখা চলছে এই মুহূর্তে। তবে আপাতত টার্গেট ‘ধুরন্ধর’। চলতি বছরের শেষেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। এদিকে, রণবীরের হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে এই মুহূর্তে। ফারহান আখতারের পরিচালনায় ‘ডন ৩’ ছবিতে কাজ করবেন অভিনেতা। এই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন কৃতী শ্যানন। আগামী বছর থেকে পুরোদমে ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে। ওই বছরের শেষেই ছবিটি মুক্তি পেতে পারে।



