Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট প্রস্তুতি নিয়ে আলোচনায় বেবি, উঠল জ্যোতি বসুর কথা!

ভোট প্রস্তুতি নিয়ে আলোচনায় শুক্রবারে আলিমুদ্দিনে এলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। আগামী ১৯-২০ তারিখে পার্টির রাজ্য কমিটির বৈঠকেও তিনি থাকবেন।

ভোট প্রস্তুতি নিয়ে আলোচনায় বেবি, উঠল জ্যোতি বসুর কথা!
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট প্রস্তুতি নিয়ে আলোচনায় শুক্রবারে আলিমুদ্দিনে এলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। আগামী ১৯-২০ তারিখে পার্টির রাজ্য কমিটির বৈঠকেও তিনি থাকবেন। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘১৮ তারিখের আগেই আসন সমঝোতা শেষ করতে চাই। সব ঠিক থাকলে সেদিনই বামফ্রন্টের বৈঠক হবে। এছাড়া তৃণমূল-বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন-ব্যক্তির সঙ্গেও কথা বলা হচ্ছে। আইএসএফের সঙ্গে কথা হয়ে গেলে, বামফ্রন্টে আলোচনা হবে।’ বেবির কণ্ঠে এদিন উঠে আসে জ্যোতি বসুর লড়াইয়ের কথা।

Advertisement

‘বাংলা বাঁচাও’ নামে একটি ওয়েবসাইট উদ্বোধন করেন বেবি। তার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি হবে ভোটের ইস্তাহার। এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেস প্রসঙ্গে বেবি বলেন, ‘বিজেপিকে নিয়ন্ত্রণ করে আরএসএস। দেশ চলছে দিল্লি ও নাগপুরের নির্দেশে। সারা দেশে কংগ্রেসসহ সকল দলকে আরএসএস ও বিজেপির বিরুদ্ধে এক করার চেষ্টা করছি। তামিলনাড়ু, বিহার, রাজস্থান যেখানে সম্ভব হয়েছে। কিছু জায়গায় কংগ্রেস সহযোগিতা করছে না।’ নির্বাচনে বামফ্রন্টের খাতা খোলার বিষয়ে তিনি আশাবাদী। ১৯৭২ সালের নির্বাচনে জ্যোতি বসুর কথা মনে করিয়ে তিনি বলেন, ‘মানুষই আসল শক্তি। নাটকীয় পরিবর্তন রাজনীতিতে হতে পারে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ