সংবাদদাতা, বারুইপুর: পুলিসের অভিযানে এক বিশেষভাবে সক্ষমের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে মাদক। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চন্দনেশ্বর থানার বৈরামপুর এলাকায়। পুলিস জানিয়েছে, ওই মাদক ব্যবসায়ীর নাম বিষ্ণুপদ গায়েন। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪৬০ গ্রাম গাঁজা। তাঁর পায়ে একটি সমস্যা আছে। বাড়ি থেকেই মাদক বিক্রি করতেন তিনি তাঁর সঙ্গে আর কারা জড়িত, তা পুলিস তদন্ত করে দেখছে।



