Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বড় জয় পেতে মরিয়া বাংলা

বড় জয় পেতে মরিয়া বাংলা
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রবিবার ফের মাঠে নামছে বাংলা। মহম্মদ সামিদের প্রতিপক্ষ মেঘালয়। আগের ম্যাচে মধ্যপ্রদেশের কাছে হেরে বেশ সতর্ক লক্ষ্মীরতন শুক্লা ব্রিগেড। দুর্বল মেঘালয়ের উপর রোলার চালাতে মরিয়া গোটা দল। তবে টানা দুই ম্যাচে উইকেট পাননি সামি। স্পিডস্টার দ্রুত ছন্দে না ফিরলে মুশকিল। আগের ম্যাচে রজত পাতিদার, শুভ্রাংশু সেনাপতিদের সামনে খাপ খুলতে ব্যর্থ বাংলার বোলাররা। ফলে কিছুটা অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। মেঘালয়ের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফেরাতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। রাজকোটে এই ম্যাচ শুরু সকাল ১১টায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ