Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

বিয়ে বাড়ি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৪ তরতাজা যুবক

বিয়ে বাড়ি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৪ তরতাজা যুবক
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ, ২৫ জানুয়ারি: বন্ধুর বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক ঘটনা। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন চার যুবক। এছাড়াও, গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। শুক্রবার রাত ১১ টা নাগাদ এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার আলহাগঞ্জ এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, রাত ১১টা নাগাদ আলহাগঞ্জের কাটেলি গ্রামের কাছে গাড়িটিকে একটি বড় ট্রাক এসে ধাক্কা মারে। ভয়াবহ সংঘর্ষের জেরে গাড়িতে থাকা ৬ যুবকের মধ্যে ৪ জন ঘটনাস্থলেই মারা যান। ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। তার খোঁজ শুরু করা হয়েছে। জানা গিয়েছে, ট্রাকটি আলহাগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল।
তদন্তকারী পুলিস অফিসার জানিয়েছেন, মৃত চার যুবকের নাম রাহুল কুমার (২৫), বিনয় শর্মা (২৭), আকাশ (২২) ও গোপাল (২৪)। মৃত চারজনের মধ্যে দু’জনের সম্পূর্ণ পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে পুলিস আটক করেছে। পলাতক ট্রাক চালকের খোঁজেও তল্লাশি শুরু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ