Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

থ্রিলারে আয়ুষ্মান খুরানা

কমেডির মোড়কে সামাজিক গল্প। এটাই আয়ুষ্মান খুরানার চেনা মাঠ। ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ হোক বা ‘বাধাই দো’— একাধিকবার ঘরের মাঠে নিজেকে প্রমাণ করেছেন।

থ্রিলারে আয়ুষ্মান খুরানা
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কমেডির মোড়কে সামাজিক গল্প। এটাই আয়ুষ্মান খুরানার চেনা মাঠ। ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ হোক বা ‘বাধাই দো’— একাধিকবার ঘরের মাঠে নিজেকে প্রমাণ করেছেন। অবশ্য অন্যান্য ঘরানাতেও তাঁর সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। এবার তেমনই এক গল্পে কাজ করবেন অভিনেতা। ছবির নাম ‘মুপাপা’। থ্রিলার ঘরানার এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করবেন শ্রেয়া চৌধুরী। এর আগে ‘মেহতা বয়েজ’ ছবিতে নজর কেড়েছিলেন শ্রেয়া। এবার আয়ুষ্মানের ছবিতে বড়ো সুযোগ পেয়ে আপ্লুত নায়িকা। ছবির চিত্রনাট্যের কাজ চলছে। শ্যুটিং শুরু হবে শীঘ্রই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ