Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

১৮ দিন পরে নির্বিঘ্নে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা

অপেক্ষার অবসান। টানা ১৮ দিন মহাকাশে কাটানোর পরে পৃথিবীতে ফিরলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। আজ, মঙ্গলবার ভারতীয় দুপুর ঠিক ৩টে ১ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে ‘স্প্ল্যাশডাউন’ করে স্পেসএক্সের ক্যাপসুল।

১৮ দিন পরে নির্বিঘ্নে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা
  • ১৫ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া: অপেক্ষার অবসান। টানা ১৮ দিন মহাকাশে কাটানোর পরে পৃথিবীতে ফিরলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। আজ, মঙ্গলবার ভারতীয় দুপুর ঠিক ৩টে ১ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে ‘স্প্ল্যাশডাউন’ করে স্পেসএক্সের ক্যাপসুল। সৃষ্টি হল নতুন ইতিহাস। শুভাংশুর সঙ্গে ফিরে এসেছেন অ্যাক্সিয়ম-৪ অভিযানের অন্য তিন সদস্যও­- পেগি হুইটসন, স্লাওস উজনানস্কি ও টিবর কাপু।

Advertisement

শুভাংশুদের সফল অবতরণের পরে আনন্দে ফেটে পড়েন বিজ্ঞানীরা। লখনউতে অনেকের সঙ্গে বসে জায়ান্ট স্ক্রিনে নজর রাখছিলেন শুভাংশুর বাবা ও মা। কেক কেটে ছেলের সাফল্য উৎযাপন করেন তাঁরা।

২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেন শুভাংশুরা। ২৬ জুন সফল ‘ডকিং’ প্রক্রিয়া শেষে স্পেস স্টেশনে প্রবেশ করেন চার নভশ্চর। দু’সপ্তাহের বেশি সময় পর রবিবার থেকেই শুরু হয়ে যায় ফিরতি যাত্রার যাবতীয় প্রস্তুতি। সোমবার নির্ধারিত সময়ে স্পেসএক্সের ড্রাগনে সওয়ার হন শুভাংশুরা। গ্রিন সিগন্যাল মিলতেই শুরু হয় ‘আনডকিং’ প্রক্রিয়া। বিচ্ছিন্ন হওয়ার পর স্পেস স্টেশন থেকে দূরত্ব বাড়াতে থাকে ‘গ্রেস’। এগতে থাকে পৃথিবীর দিকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ