Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত অটো চালক

চলন্ত অটোয় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিমতা থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ অভিযুক্ত অটো চালক কালাচাঁদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে।

ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত অটো চালক
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: চলন্ত অটোয় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিমতা থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ অভিযুক্ত অটো চালক কালাচাঁদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি নিমতার রবীন্দ্রপল্লি হাটখোলা। ছাত্রীর বাড়ি আলিপুরদুয়ার। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কাশীপুর সৎচাষি পাড়ায় মেসে থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিমতা এলাকায় টিউশন পড়াতে যাচ্ছিলেন। অন্যান্য দিনের মতো তিনি বিরাটি থেকে গোলবাগান রুটের অটোয় চেপেছিলেন। পিছনে যাত্রী থাকায় তিনি সামনের সিটে বসেন। চলন্ত অটোয় ওই চালক কনুই দিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা শুরু করে। চালক বেপরোয়া হয়ে উঠলে আতঙ্কে ছাত্রী মহানগর এলাকায় অটো থেকে লাফিয়ে নেমে পড়েন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। অটো চালককে গালিগালাজ দেওয়ার পাশাপাশি আটকে রাখা হয়। নিমতা থানার পুলিশ চালককে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ