Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে বাড়িতে চুরি, ধৃত ৪

তালা ভেঙে বাড়ি থেকে সোনা ও রুপোর গয়না সহ নগদ ৪০ হাজার টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার ছোড়া ফাঁড়ির পুলিস। ধৃতদের বাড়ি আউশগ্রাম থানার ডাঙাল ও বটগ্রাম এলাকায় ধৃতদের বাড়ি।

আউশগ্রামে বাড়িতে চুরি, ধৃত ৪
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: তালা ভেঙে বাড়ি থেকে সোনা ও রুপোর গয়না সহ নগদ ৪০ হাজার টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার ছোড়া ফাঁড়ির পুলিস। ধৃতদের বাড়ি আউশগ্রাম থানার ডাঙাল ও বটগ্রাম এলাকায় ধৃতদের বাড়ি। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিসের দাবি, চুরিতে জড়িত থাকার কথা দু’জন স্বীকার করেছে। চুরির মালপত্র উদ্ধার করতে এবং বাকিদের হদিশ পেতে ধৃতদের ছ’দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তদন্তকারী অফিসারের কাছে সপ্তাহে একদিন হাজিরার শর্তে ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। পুলিস সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম থানার দীননাথপুরের বাসিন্দা সুনীল সেনগুপ্ত গত বছরের ২৪ ডিসেম্বর বাড়ি তালাবন্ধ করে কলকাতায় ছেলের বাড়িতে যান। ২৮ ডিসেম্বর বাড়ির পরিচারিকা কাজ করতে এসে দেখেন, দরজার তালা ভাঙা। জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সুনীলবাবু বাড়ি ফিরে আসেন। এসে দেখেন, আলমারিতে রাখা ৪০ হাজার টাকা, সোনা ও রুপোর গয়না এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়েছে চোরে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ