Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাসুরপোর শরীর টুকরো টুকরো করে কেটে দেওয়ালে গেঁথে দিল কাকিমা! ১৪ দিন পর উদ্ধার দেহাংশ

দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্যকর ঘটনা। তপন থানার সিহুর গ্রামে এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ।

ভাসুরপোর শরীর টুকরো টুকরো করে কেটে দেওয়ালে গেঁথে দিল কাকিমা! ১৪ দিন পর উদ্ধার দেহাংশ
  • ২ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্যকর ঘটনা। তপন থানার সিহুর গ্রামে এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। দেওয়াল খুঁড়ে ওই মৃতদেহ বার করে মালদার ইংরেজবাজার থানা ও দক্ষিণ দিনাজপুরের তপন থানার পুলিস। ঘটনায় খুনের অভিযোগ উঠেছে মৌমিতা নাদাব নামে এক মহিলার বিরুদ্ধে। তিনি সম্পর্কে মৃত যুবকের কাকিমা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গত ১৮মে-র পর থেকে নিখোঁজ ছিলেন বছর ৩৪-এর সাদ্দাম নাদাব। বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পাওয়ায় ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। তদন্তে নেমে সাদ্দামের কাকিমা মৌমিতাকে গ্রেপ্তার করে পুলিস। তাঁকে জেরা করতেই বেরিয়ে পড়ে আসল ঘটনা।

পুলিস জানতে পারে, তপন থানার সিহুর এলাকায় মৌমিতার বাপের বাড়ি সেখানেই। সেই বাড়িতেই দেওয়াল খুঁড়ে একটি গোপন জায়গায় কংক্রিটের ঢালাই করে লুকিয়ে রাখা হয় দেহ। এদিন পুলিস ঢালাই খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, টাকা পয়সা লেনদেনের জেরে এই ঘটনা ঘটতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ