Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মনোগ্রাহী উপস্থাপনা

নৃত্যাঙ্গন পরিচালিত কত্থক নৃত্যের একটি মনোগ্রাহী অনুষ্ঠান সম্প্রতি অবন মহলে উপস্থাপিত হল। পরিচালনা এবং পরিকল্পনায় ছিলেন নৃত্যশিল্পী সুভদ্রা বসু রায় দেবনাথ।

মনোগ্রাহী  উপস্থাপনা
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• নৃত্যাঙ্গন পরিচালিত কত্থক নৃত্যের একটি মনোগ্রাহী অনুষ্ঠান সম্প্রতি অবন মহলে উপস্থাপিত হল। পরিচালনা এবং পরিকল্পনায় ছিলেন নৃত্যশিল্পী সুভদ্রা বসু রায় দেবনাথ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে কত্থক গুরু বিরজু মহারাজ, অসীমবন্ধু ভট্টাচার্য এবং মধুমিতা রায়ের কাছ থেকে বিশেষ তালিম নেন। এই অনুষ্ঠানে কচিকাঁচা থেকে শুরু করে পরিণত ছাত্রীরা যেভাবে দক্ষতার সঙ্গে নৃত্য প্রদর্শন করেছে তা প্রশংসনীয়। ছাত্রীরা যে যোগ্য শিক্ষিকার কাছে তালিম পেয়েছেন, তা স্পষ্ট। কত্থক নৃত্য বিভিন্ন আঙ্গিকে ভৈরবী, মালকোষ, মালহার—এর মতো বিভিন্ন রাগের মাধ্যমে পরিবেশিত হয়। সুভদ্রা পরিবেশন করেন ‘অর্ধনারীশ্বর’। যার সঙ্গীত পরিকল্পনা করেছেন বিরজু মহারাজ স্বয়ং। দক্ষতা ও অভিব্যক্তির মাধ্যমে নৃত্য পরিবেশন করেন শিল্পী। মৃত্যুঞ্জয় মিত্রের সঞ্চালনা অনুষ্ঠানটিকে আরও মনোগ্রাহী করে তোলে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ