Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়ায় ভাড়াটে তুলতে হামলা, বৃদ্ধাকে বেধড়ক মার

ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ। জানা গিয়েছে, জগদ্দল থানা এলাকার গোলঘর আমতলা কলোনির শান্তিনিকেতন ক্লাবের কাছে ভগন পণ্ডিত নামে এক ব্যক্তির বাড়ি।

ভাটপাড়ায় ভাড়াটে তুলতে হামলা, বৃদ্ধাকে বেধড়ক মার
  • ৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ। 

Advertisement

জানা গিয়েছে, জগদ্দল থানা এলাকার গোলঘর আমতলা কলোনির শান্তিনিকেতন ক্লাবের কাছে ভগন পণ্ডিত নামে এক ব্যক্তির বাড়ি। সে বাড়িতে ৭০ বছর ধরে ভাড়ায় থাকে এক পরিবার। সে পরিবারের সদস্য সপ্তমী চৌধুরী। তাঁর বয়স ৬৫ বছর। জগদ্দলের কেবিন রোডের বাসিন্দা সাহেব গুপ্তা জায়গাটি কিনেছেন বলে অনেকে জানান। অভিযোগ, মঙ্গলবার শাসকদল ঘনিষ্ঠ গুড্ডু পান্ডে, ছোটন দাস, টিংকু দাস, দীপক বিশ্বাস, বিজয় সাউদের নিয়ে এসে ওই বাড়িতে হামলা চালান সাহেব। চৌধুরীদের উচ্ছেদের চেষ্টায় টালির বাড়ি ভাঙচুর করেন। বৃদ্ধা সপ্তমীকে মারধর করেন। পাশাপাশি তাঁর পুত্র গণেশকেও বেধড়ক মারেন। আক্রান্ত গণেশ বলেন, সাহেব গুপ্তা এসে বলে, জমিটি কিনেছে। বলে জায়গা খালি করে দেওয়ার কথা বলে দলবল সমেত চড়াও হয়। বৃদ্ধা মা’কে পর্যন্ত মারধর করে। স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়। এই ঘটনায় প্রবল আতঙ্ক চৌধুরী পরিবারে। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ