Bartaman Logo
১০ জুন, ২০২৬

আত্মসমর্পণ ছ’জনের

আত্মসমর্পণ ছ’জনের
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় পাঁচ মহিলা সহ ছয় মাওবাদীর আত্মসমর্পণ। বুধবার রাজ্য পুলিসের শীর্ষস্থানীয় এক কর্তা একথা জানান। তিনি আরও বলেন, ওই ছয় মাওবাদী দক্ষিণ বস্তারের মালাঙ্গা এলাকা কমিটির সদস্য। এদিন তাঁরা সিআরপিএফ কর্তাদের সামনে অস্ত্রত্যাগ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন বুরগুম পঞ্চায়েত সংগঠনের ডেপুটি কমান্ডার হরেন্দ্র কুমার মাদভি এবং দণ্ডকারণ্য আদিবাসী কিষাণ মজদুর সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিদমে মারকাম। এছাড়া চার মহিলাদের সকলেই সংগঠনের তৃণমূল স্তরের সদস্য ছিলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ