Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আত্মহত্যার চেষ্টা  পরীক্ষার্থীর

আত্মহত্যার চেষ্টা  পরীক্ষার্থীর
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্রিজের উপর দাঁড়িয়ে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল কিশোরী। পুলিসের তৎপরতায় প্রাণে বাঁচল সে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী সেতু সংলগ্ন এলাকায়। ছাত্রী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয় পরীক্ষার্থী। পরিবারের লোকজন ভেবেছিলেন বন্ধুর বাড়িতে নোটস আনতে যাচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও সে বাড়ি ফেরেনি। শুরু হয় খোঁজাখুঁজি। এদিকে, পুলিস জানতে পারে বিদ্যাধরী ব্রিজের উপর এক কিশোরী ইতস্তত ঘোরাফেরা করছে। পুলিস যেতেই বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। কোনওরকমে পুলিস তাকে বাঁচায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থী বিশেষভাবে সক্ষম এবং মানসিক সমস্যা রয়েছে। তবে কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করছিল তা স্পষ্ট নয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ