Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আটক দুই বাংলাদেশি

আটক দুই বাংলাদেশি
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুরের হিলি এবং জলপাইগুড়িতে ধরা পড়লেন দুই বাংলাদেশি মহিলা। সীমান্ত পার হতে গিয়ে বিএসএফের হাতে জলপাইগুড়িতে একজন আটক হয়েছেন। তাঁর কাছ থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বাংলাদেশের সঙ্গে ফ্ল্যাগ বৈঠক করে ওই মহিলাকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তেও এক যুবতীকে আটক করে বিএসএফ। সূত্রের খবর, ওই যুবতী হিলির গোঁসাইপুর সীমান্ত দিয়ে এপারে এসেছিল। তাঁকে আটক করে বিএসএফ হিলি থানার হাতে তুলে দিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ