Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ফ্রেইবার্গ

৪৪ বছর পর ইউরোপিয়ান পর্যায়ে কোনো ট্রফি জয়ের সামনে অ্যাস্টন ভিলা। বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ ব্যবধানে হারিয়ে এই যোগ্যতা অর্জন করল তারা।

অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ফ্রেইবার্গ
  • ৯ মে, ২০২৬ ০৪:০০

লন্ডন: ৪৪ বছর পর ইউরোপিয়ান পর্যায়ে কোনো ট্রফি জয়ের সামনে অ্যাস্টন ভিলা। বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ ব্যবধানে হারিয়ে এই যোগ্যতা অর্জন করল তারা। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ০-১ গোলে হার মেনেছিল অ্যাস্টন ভিলা। তবে ঘরের মাঠে নটিংহ্যামকে মাথা তুলতে দেয়নি উনেই এমেরি ব্রিগেড। জন ম্যাকগিনের জোড়া লক্ষ্যভেদ। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ওলেই ওয়াটকিন্স ও এমি বুয়েন্ডা। আগামী ২১ মে ফাইনালে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ জার্মানির ক্লাব এসসি ফ্রেইবার্গ। খেলাটি হবে ইস্তানবুলে। সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ফ্রেইবার্গ ৩-১ গোলে হারায় ব্রাগাকে। ম্যাচের সপ্তম মিনিটেই ব্রাগার মাহো ডরগেলেস লাল কার্ড দেখায় সুবিধা হয়ে ফ্রেইবার্গের। ১০ জনে পিছিয়ে পড়া দলের বিরুদ্ধে লুকাস কুবলের জোড়া লক্ষ্যভেদ ও জন মানজাম্বির গোলে জয় নিশ্চিত করে তারা। ব্রাগার একমাত্র গোলদাতা ভিক্টর।   

Advertisement
সম্পর্কিত সংবাদ