Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

আয়ুষ্মানের পরিবর্তে পৃথ্বীরাজ সুকুমারণ

আয়ুষ্মানের পরিবর্তে পৃথ্বীরাজ সুকুমারণ
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
মেঘনা গুলজারের ছবিতে করিনা কাপুর খানের সঙ্গে কাজ করার কথা ছিল অভিনেতা আয়ুষ্মান খুরানার। তবে মিউজিক ট্যুর, ‘বর্ডার ২’-এর শ্যুটিং সহ একাধিক দায়বদ্ধতায় ওই ছবি থেকে বেরিয়ে আসতে বাধ্য হন আয়ুষ্মান। এতদিন মুখ্য চরিত্রের খোঁজ করছিলেন পরিচালক। সূত্রের খবর, আয়ুষ্মানের পরিবর্তে ওই চরিত্রে দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণকে নির্বাচন করেছেন মেঘনা। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি চিত্রনাট্যে একজন পুলিস আধিকারিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। আপাতত ছবির নাম রাখা হয়েছে ‘দায়রা’। আয়ুষ্মান ছবিটি থেকে বেরিয়ে আসার পর নাকি সিদ্ধার্থ মালহোত্রার কাছেও অফার গিয়েছিল বলে জল্পনা। তিনি নানা কারণে রাজি হননি বলে খবর। অন্যদিকে পৃথ্বীরাজ চিত্রনাট্য পড়ে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এখনও তিনি চুক্তিবদ্ধ হননি। সব কিছু ঠিক থাকলে এই দক্ষিণী অভিনেতাকে নিয়েই ছবির শ্যুটিং শুরু করবেন মেঘনা। নির্মাতাদের আশা, আগামী বছরের শেষে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ