Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে ভাবনাচিন্তা শুরু বিধানসভার

মুকুল রায়ের কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ শুরু করেছে বিধানসভার সচিবালয়।

মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে ভাবনাচিন্তা শুরু বিধানসভার
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুকুল রায়ের কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ শুরু করেছে বিধানসভার সচিবালয়। জানা গিয়েছে, মুকুল রায়ের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে কি না, সেই ব্যাপারে আলোচনা চলছে। এছাড়া হাইকোর্টের নির্দেশের কী কী আইনি দিক রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে তাও। ঘটনাচক্রে সোমবার অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের বিষয়েই তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে বলে রাজনৈতিক মহলের অনুমান। বিমানবাবু বলেছেন, ‘আমরা ভাবনাচিন্তা করছি। কিছু একটা করব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ