Bartaman Logo
১৮ জুন, ২০২৬

অসমে শপথ সম্ভবত ১২ মে

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অসমে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। রাজ্যে আবারও সরকার গড়তে চলেছে তারা। তার আগে প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন হিমন্ত বিশ্বশর্মা।

অসমে শপথ সম্ভবত ১২ মে
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অসমে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। রাজ্যে আবারও সরকার গড়তে চলেছে তারা। তার আগে প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন হিমন্ত বিশ্বশর্মা। বুধবার অসমের লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ইস্তফা গ্রহণ করে হিমন্তকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানোর অনুরোধ করেছেন অসমের রাজ্যপাল। 

Advertisement

সাংবাদিকদের হিমন্ত জানিয়েছেন, আগামী ১১ মে-র পর শপথ নেবে মন্ত্রিসভা। দলীয় সূত্রের খবর, সম্ভবত ১২ মে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী।  ২০২১-এ সর্বানন্দ সোনওয়ালকে সরিয়ে হিমন্তকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। তিনিই ফের একবার মুখ্যমন্ত্রী হবেন কি না, সে বিষয়ে কিছু জানায়নি গেরুয়া শিবির। তবে ওয়াকিবহাল মহলের দাবি, হিমন্তকেই ফের অসমের মুখ্যমন্ত্রী করা হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ