Bartaman Logo
৯ জুন, ২০২৬

খুন করে উঠোনে স্বামীর দেহ পুঁতে পুঁতলেন অসমের বধূ

বচসার জেরে স্বামীকে খুন করে দেহ বাড়ির উঠোনে পুঁতে রাখার অভিযোগ। অসমের গুয়াহাটির এই ঘটনায়  অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম রহিমা খাতিম।

খুন করে উঠোনে স্বামীর দেহ পুঁতে পুঁতলেন অসমের বধূ
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: বচসার জেরে স্বামীকে খুন করে দেহ বাড়ির উঠোনে পুঁতে রাখার অভিযোগ। অসমের গুয়াহাটির এই ঘটনায়  অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম রহিমা খাতিম। মৃত সাবিয়াল রহমান লোহার ছাঁটের ব্যবসা করতেন। ২৬ জানুয়ারি জয়মতি নগরের বাড়িতে স্ত্রী রহিমার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বচসা হাতাহাতিতে গড়ায়। তার জেরেই গুরুতর জখম হন সাবিয়াল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরেই স্বামীর দেহ লোপাটের পরিকল্পনা করেন রহিমা। বাড়ির উঠোনেই পাঁচ ফুট গভীর গর্ত খুঁড়ে সেখানে স্বামীর দেহ পুঁতে রাখেন। ১২ জুলাই থানায় নিখোঁজ ডায়েরি করেন সাবিয়ালের দাদা। তারপরেই থানায় গিয়ে সবকিছু জানান রহিমা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ