Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে টোটো থেকে গাঁজা উদ্ধার, আটক ১

আসানসোলে টোটো থেকে গাঁজা উদ্ধার, আটক ১
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের সাফল্য পুলিসের, কালিপাহাড়ীর পর আসানসোলের বরাচকে গাঁজা পাচার ভেস্তে দিল পুলিস। রবিবার সকালে  আসানসোল দক্ষিণ পুলিস ফাঁড়ির আধিকারিকরা হানা দেয় বরাচক স্টেশন রোডে। সেখানেই একটি টোটো আটক করে তাঁরা। টোটো থেকে উদ্ধার হয় চারটি প্যাকেট। টোটোয় বসে থাকা যাত্রী দুর্গেশ সিংকে আটক করা হয়। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে কেজি কেজি গাঁজা। জানা গিয়েছে, প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে ধানবাদে আনা হয়েছিল গাঁজা। তারপর ট্রেন পথে শিল্পাঞ্চলে আনা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ