তাঁর বয়স ৯১। তবে তা দেখে বোঝার উপায় নেই। এখনও তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হন আট থেকে আশি। সকলকে মাতিয়ে রাখতে পারেন সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। নবীন প্রজন্ম থেকে প্রবীণ— সকলেই তাঁর গানের ভক্ত। সদ্য দুবাইয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলেন আশা। সেখানে ‘ব্যাড নিউজ’ ছবির ‘তওবা তওবা’ গানটি গাইতে শুরু করেন শিল্পী। সঙ্গে সেই স্টেপও করেন। তাঁর এই নাচের ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। সকলেই কুর্নিশ জানিয়েছেন শিল্পীকে। ভিকি কৌশল থেকে শুরু করে করণ আউলজাও মুগ্ধ আশাকে দেখে।



