Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আশঙ্কাজনক প্রতুল মুখোপাধ্যায়

আশঙ্কাজনক প্রতুল মুখোপাধ্যায়
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জানুয়ারির মাঝামাঝি নানা জটিলতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। এমনকী, মৃদু হার্ট অ্যাটাকও হয়েছিল বলে দাবি চিকিৎসকদের। শিল্পীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ের জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। নিয়মিত তাঁর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ