Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আসছে সিক্যুয়েল

আসছে সিক্যুয়েল
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ইয়ামি গৌতম ও সানি কৌশল অভিনীত ‘চোর নিকালকে ভাগা’র সিক্যুয়েল যে আসবে, তার ইঙ্গিত মিলেছিল ছবির শেষেই। টানটান রহস্য বজায় রেখেই শেষ হয় প্রথম পর্ব। ফলে ফের পর্দায় ‘চোর চোর খেলা’ দেখতে উদগ্রীব দর্শকের একাংশ। এই আবহে শোনা যাচ্ছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই থ্রিলারের সিক্যুয়েলের কাজ শুরু হবে শীঘ্রই। এবারও সানি ও ইয়ামিকেই দেখা যাবে মুখ্য চরিত্রে। পরিচালনার দায়িত্বে রয়েছেন অজয় সিং। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। নির্মাতাদের আশা, এ বছর প্রথমার্ধের মধ্যেই শ্যুটিং শুরু হতে পারে। অন্যদিকে, সুপ্রিম কোর্টের হাইপ্রোফাইল মামলা শাহ বানোর উপর একটি ছবি তৈরি হচ্ছে। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ইয়ামিকে। ১৯৮৫ সালের সেই ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবে জঙ্গলি পিকচার্স। শোনা যাচ্ছে, আগামী মার্চ থেকে শ্যুটিং শুরু হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ