Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গরম পড়তেই বালুরঘাটে বিক্রি হচ্ছে বিহারের পাটনার তরমুজ

গরমের মরশুমি ফল হিসাবে তরমুজের জুড়ি মেলা ভার। গরমে দাবদহ থেকে স্বস্তি পেতে অনেকেই তরমুজ খেতে পছন্দ করেন। গরম পড়তেই বালুরঘাটের বাজারে তরমুজ বিক্রি শুরু হয়েছে।

গরম পড়তেই বালুরঘাটে বিক্রি হচ্ছে বিহারের পাটনার তরমুজ
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: গরমের মরশুমি ফল হিসাবে তরমুজের জুড়ি মেলা ভার। গরমে দাবদহ থেকে স্বস্তি পেতে অনেকেই তরমুজ খেতে পছন্দ করেন। গরম পড়তেই বালুরঘাটের বাজারে তরমুজ বিক্রি শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও বালুরঘাট শহরে জমে উঠেছে তরমুজের বাজার। শহরের বিভিন্ন প্রান্তে ফলের দোকানের পাশাপাশি রাস্তার ধারেও বিক্রেতারা তরমুজের পসরা সাজিয়েছেন। লাল টুকটুকে সুস্বাদু তরমুজ খুঁজে পেতে ক্রেতারাও যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন। তবে এবারের বাজারে স্থানীয় তরমুজের সরবরাহ কম থাকায় বিক্রেতাদের অধিকাংশই  বাইরে থেকে আনা তরমুজই বেশি বিক্রি করছেন। প্রতিবছর গরমের মরশুমে তরমুজ বিক্রির জন্য আনেন বালুরঘাটের হোসেনপুরের রঞ্জিত ঘোষ। এবছরও তিনি শহরের বিশ্বাসপাড়া মোড় এলাকার  অস্থায়ী দোকানে তরমুজ বিক্রি করছেন। 

Advertisement

তবে এ বছর স্থানীয়ভাবে তরমুজ উৎপাদন কম হওয়ায় বিহারের পাটনা থেকে তরমুজ কিনে এনে বিক্রি করছেন। তাঁর মতে, এই প্রজাতির তরমুজের স্বাদ ও গুণমান যথেষ্ট উন্নত হওয়ায় ক্রেতাদের মধ্যেও যথেষ্ট চাহিদা আছে। একেকটি ২ থেকে ৫ কিলোগ্রাম। বাজারে সাধারণত কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অধিকাংশ বিক্রেতাদের কথায়, অন্যান্য বছরের তুলনায় এ বছর  তরমুজের চাহিদা কিছুটা কম। মূলত বেশি গরমেই ক্রেতারা তরমুজ খেতে বেশি পছন্দ করেন। কিছুদিন ধরেই দফায় দফায় বৃষ্টির কারণে শহরে এখনো পর্যন্ত গরম তেমন তীব্র হয়ে ওঠেনি। তবে আগামী এক থেকে দেড় মাস বাজারে তরমুজের চাহিদা থাকবে বলে আশা করছেন তরমুজ বিক্রেতারা। সেক্ষেত্রে গরম বাড়লে তরমুজের চাহিদা আরও বাড়বে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ