Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিদায় নিলেন সাবালেঙ্কা

রোলাঁ গারোতে সাবালেঙ্কার বিদায়ে হতাশা, সেমিফাইনালে পৌঁছালেন ডায়ানা স্নাইডার। কেন এই ম্যাচ গুরুত্বপূর্ণ? বিস্তারিত পড়ুন।

বিদায় নিলেন সাবালেঙ্কা
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০

প্যারিস: বুধবার রোলাঁ গারোর ফিলিপ চার্টিয়ার কোর্টের গ্যালারি ছিল দর্শকে ঠাসা। এরিনা সাবালেঙ্কার জন্য গলা ফাটাতে। প্রিয় তারকার জয় দেখার আশায় ছিলেন প্রতেক্যে। ম্যাচ শেষে গ্যালারিতে নেমে এল শ্মশানের নিস্তব্ধতা। শেষ আটেই বিদায় শীর্ষ বাছাই বেলারুশ তারকার। মহিলাদের সিঙ্গলসে র‌্যাংকিংয়ের সেরা সাত তারকাই ছিটকে গেলেন লাল সুরকির কোর্ট থেকে। এদিন সাবালেঙ্কার প্রতিপক্ষ ছিলেন রুশ খেলোয়াড় ডায়ানা স্নাইডার। প্রতিযোগিতার ২৫তম বাছাইয়ের বিরুদ্ধে প্রথম সেটে এগিয়ে গিয়েও বিশ্বের এক নম্বর সাবালেঙ্কা হারলেন ৬-৩, ৫-৭, ০-৬ ব্যবধানে। ফলে ডায়ানা পৌঁছে গেলেন সেমি-ফাইনালে। 

Advertisement

এদিন শুরুতে ছন্দ বজায় রেখেই প্রথম সেটের দখল নেন সাবালেঙ্কা। কিন্তু তারপরই আচমকা ছন্দপতন। দ্বিতীয় সেটে লড়াই করে হারের পর আর দাঁড়াতেই পারলেন না বেলারুশের তারকা। ম্যাচ শেষে হতাশ সাবালেঙ্কা বলেন, ‘ছন্দ বজায় রাখতে পারলাম না। বড়োই হতাশার দিন।’ অন্যদিকে, বৃহস্পতিবার পুরুষদের সিঙ্গলসে শেষ চারের লড়াইয়ে নামছেন আলেকজান্ডার জেরেভ। তাঁর প্রতিপক্ষ চেকিয়ার ইয়াকুব মেনসেক। জিতলে ফের ফাইনালে ওঠার হাতছানি জেরেভের সামনে। উল্লেখ্য, ২০২৪ সালে ফরাসি ওপেনের ফাইনালে খেলেছিলেন তিনি। কিন্তু কার্লোস আলকারাজের কাছে হেরে স্বপ্নভঙ্গ ঘটেছিল তাঁর। এবার সেই যন্ত্রণা ভোলার সুবর্ণ সুযোগ জেরেভের সামনে।

সম্পর্কিত সংবাদ