Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আর্সেনালকে জেতালেন ‘সুপার সাব’ মেরিনো

আর্সেনালকে জেতালেন ‘সুপার সাব’ মেরিনো
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লন্ডন: লিগ কাপে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল আর্সেনাল। শনিবার প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারাল মিকেল আর্তেতা ব্রিগেড। জো‌ড়া গোলে ম্যাচের নায়ক ‘সুপার সাব’ মিকেল মেরিনো। ৬৯ মিনিটে রহিম স্টার্লিংয়ের পরিবর্তে মাঠে নেমে জাল কাঁপালেন এই স্প্যানিশ ফুটবলার। এই জয়ের সুবাদে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল গানাররা। আর হেরে অবনমনের আওতায় রইল লেস্টার (২৫ ম্যাচে ১৭ পয়েন্ট)। ঘরের মাঠে একটা সময় দারুণ লড়াই মেলে ধরে রুদ ফন নিসেলরয়ের ছেলেরা। ৮০ মিনিট পর্যন্ত আর্সেনালকে আটকে রাখলেও শেষ মুহূর্তে পরপর গোল হজম করে খালি হাতেই মাঠ ছাড়তে হল তাদের।
Advertisement
বড় জয় পেল ম্যান সিটি। ঘরের মাঠে নিউকাসলকে ৪-০ গোলে হারাল পেপ ব্রিগেড। দুরন্ত হ্যাটট্রিক ওমার মারমৌসের। এছাড়া জাল কাঁপান জেমস ম্যাকেটি। এই জয়ের সুবাদে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল সিটিজেনরা। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট।
প্রিমিয়ার লিগে গত ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে এভার্টনের বিরুদ্ধে শেষমুহূর্তের গোলে জয় হাতছাড়া করেন মহম্মদ সালাহরা। রবিবার ঘরের মাঠে উলভসের বিরুদ্ধে তাই জয়ে ফিরতে মরিয়া আর্নে স্লটের ছেলেরা। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ‘দ্য রেডস’ ব্রিগেড। রবিবার জিতে তা আরও মজবুত করাই লক্ষ্য তাদের।
দিনের অপর ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে ম্যান ইউ। লিগের শেষ তিন ম্যাচে হারের মুখ দেখেছে রুবেন আমোরিমের ছেলেরা। লিগ টেবিলে ১৩ নম্বর স্থানে ঠাঁই হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে টটেনহ্যামের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রুনো ফার্নান্ডেজরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ