• ‘মস্তি’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হচ্ছেন অভিনেতা আরশাদ ওয়ারসি। তৈরি হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘রিভার্স মস্তি’। ফিরছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি। তাঁদের সঙ্গেই এবার যোগ দিলেন আরশাদ। যদিও তাঁর চরিত্র প্রসঙ্গে বিস্তারিত কিছু জানানো হয়নি। কেবল আরশাদই নন, নার্গিস ফাখরি, তুষার কাপুরদের মতো অভিনেতাদেরও দেখা যাবে এই ছবিতে। লন্ডনে ৪০ দিন ধরে ছবির শ্যুটিং হয়েছে। বর্তমানে এই সিনেমার পোস্ট প্রোডাকশন পর্বের কাজ চলছে। চলতি বছর নভেম্বর মাসে ছবিটি মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে। মুক্তির অপেক্ষায় আরশাদ অভিনীত ‘জলি এলএলবি ৩’। অক্ষয় কুমারের সঙ্গে তাঁর কোর্টরুম দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে দর্শকমহল। আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।



