Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

লিগ কাপে জিতল লিভারপুল, আর্সেনাল

প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। এবার লিগ কাপেও শুরুটা দারুণ করল মিকেল আর্তেতা ব্রিগেড।

লিগ কাপে জিতল লিভারপুল, আর্সেনাল
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। এবার লিগ কাপেও শুরুটা দারুণ করল মিকেল আর্তেতা ব্রিগেড। মঙ্গলবার তৃতীয় রাউন্ডে অ্যাওয়ে ম্যাচে ইপসউইচ টাউনকে ৪-২ গোলে হারাল গানাররা। ম্যাচে জোড়া গোলে রাতারাতি ইংলিশ ফুটবলে চর্চায় চলে এল ১৬ বছরের ম্যাক্স ডাওম্যান। এদিন স্কোরশিটে নাম তোলার পাশাপাশি প্রাক্তন ইংল্যান্ড তারকা ওয়েন রুনির রেকর্ড স্পর্শ করল এই তরুণ স্ট্রাইকার। উল্লেখ্য, ২০০২ সালে কোনো প্রিমিয়ার লিগের ক্লাবের (এভার্টন) জার্সিতে জোড়া গোলের নজির গড়েছিলেন রুনি। এদিন আর্সেনালের হয়ে সেই নজির স্পর্শ করল ১৬ বছরের ডাওম্যান। উল্লেখ্য, মাত্র ১৫ বছর বয়সে গানারদের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক ঘটেছিল এই তরুণ ইংলিশ ফুটবলার। লিগ কাপের ম্যাচে ডাওম্যানের পাশাপাশি গানারদের হয়ে জাল কাঁপান নোনি মাদুকে ও মিকেল মেরিনো। ইপসউইচের দুই গোলদাতা আনিস হেমমেতি ও চুবা আকপম।

Advertisement

দিনের অপর ম্যাচে টটেনহ্যামকে ৩-১ গোলে হারাল লিভারপুল। ‘দ্য রেডস’ ব্রিগেডের হয়ে গোল করেন যথাক্রমে ম্যাক অ্যালিস্টার, কোডি গাকপো ও ডোমিনিক সোবোসালাই। টটেনহ্যামের একমাত্র গোলটি কোনর গালাহারের।

Advertisement
সম্পর্কিত সংবাদ