Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আরসিবি’তে ২০ বছর খেলব: বিরাট

আরসিবি’তে ২০ বছর খেলব: বিরাট
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: বিরাট কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ধরে রাখাটা প্রত্যাশিতই ছিল। ২১ কোটির বিনিময়ে তাঁকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজি। প্রিয় দলে থাকতে পেরে আপ্লুত কিংবদন্তিও। এক ভিডিও বার্তায় ভিকে বলেন, ‘আরসিবি-তে ২০ বছর পূর্ণ করাই লক্ষ্য।’ তাঁর এই বক্তব্যকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ২০০৮ সালে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন বিরাট। কখনও ঠিকানা বদলাননি। ২০২৭ সালে আরসিবি’তে ২০ বছর পূর্ণ হবে তাঁর। ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আইপিএলে আরসিবি ছা‌‌ড়া অন্য টিমের হয়ে খেলার কথা ভাবতে পারি না। এবার মেগা নিলামে শক্তিশালী দল গড়ার ব্যাপারে আশাবাদী। এই ফ্র্যাঞ্চাইজিকে খেতাব জেতানোই প্রধান লক্ষ্য।’
Advertisement
সম্পর্কিত সংবাদ