Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকা, গ্রেপ্তার অভিযুক্ত

ভিন রাজ্য থেকে নগদ টাকা নিয়ে আসার সময় হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা মহম্মদ মকুরউদ্দিনের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭.৯৬ লক্ষ টাকা।

হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকা, গ্রেপ্তার অভিযুক্ত
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিন রাজ্য থেকে নগদ টাকা নিয়ে আসার সময় হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা মহম্মদ মকুরউদ্দিনের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭.৯৬ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা সে কোথায় পেল, তার কোনো নথি ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি অভিযুক্ত।

Advertisement

রেল পুলিশ সূত্রে খবর, রবিবার হাওড়া স্টেশনে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় আরপিএফের। তার পিঠে একটি ব্যাগ ছিল। আরপিএফ অফিসাররা তাকে আটক করে ব্যাগ তল্লাশি করলে দেখা যায়, তাতে প্রচুর নগদ টাকা রয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জিআরপিতে। সব মিলিয়ে উদ্ধার হয়েছে ৭ লক্ষ ৯৫ হাজার টাকা। আরপিএফের অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ মামলা রুজু করে। ওই যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।  অভিযুক্তের দাবি, গুজরাতে তার কাপড়ের ব্যবসা রয়েছে। কলকাতায় এসেছে কাপড় কিনতে। তারজন্যই সে নগদ টাকা নিয়ে এসেছে। কিন্তু ওই টাকার উৎস কী, তা জানাতে পারেনি সে। প্রাথমিকভাবে রেল পুলিশের ধারণা, এসব হাওলা কারবারের টাকা। অভিযুক্ত জামতাড়ার বাসিন্দা হওয়ায় তদন্তকারীদের অনুমান, সাইবার জালিয়াতির টাকা তার হাত দিয়ে পাঠানো হয়েছে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ